খুকু-গেছে-জল-আনতে

খুকু গেছে জল আনতে

আকাশ জুড়ে মেঘ করেছে, সূয্যি গেল পাটে-

খুকু গেছে জল আনতে পদ্মদীঘির ঘাটে।

পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল,

হাঁটুর নীচে দুলছে খুকুর গোছাভরা চুল।

বিষ্টি এলে ভিজবে সোনা, চুল শুকানো ভার-

জল আনতে খুকুমণি যায় না যেন আর ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *