নোটন নোটন পায়রাগুলি

নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে। ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে – উঃ – বড্ড লেগেছে!