Category ছোটদের-ছড়া

কুকুর বাজায় টুমটুমি

kukur-bajay-tumtumi

কুকুর বাজায় টুমটুমি,বানর বাজায় ঢোল;টুনটুনিয়ে টুনটুনালো,ইঁদুর বাজায় খোল।সাপের মাথায় ব্যাঙ নাচুনি,চেয়ে দেখ না খোকনমণি! পাগলা ঘোড়া ইচিং বিচিং

পাগলা ঘোড়া

ampata-jora-jora

আমপাতা জোড়া জোড়ামারব চাবুক চড়ব ঘোড়া।ওরে বিবি, সরে দাঁড়াআসছে আমার পাগলা ঘোড়া।পাগলা ঘোড়া ক্ষেপেছেবন্দুক ছুঁড়ে মেরেছেঅল্ রাইট্ ভেরী গুড়মেম খায় চা-বিস্কুট ।। ইচিং বিচিং নাচন

ইচিং বিচিং

ইচিং বিচিং

ইচিং বিচিং জামাই চিচিং।মাকড়েরা নড়ে চড়ে,সাত কুমড়া ডিম পাড়ে।এলের পাত বেলের পাত,খলসে মাছের চোকা,উড়ে বসে পোকা ।। কল্পতরু খুকু গেছে জল আনতে

কল্পতরু

পাঁকাল-মাছের-কাঁকাল-সরু

পাঁকাল মাছের কাঁকাল সরু মেয়েটি যেন কল্পতরু! মেয়ে হ’ব, ঘর নিকব, পরবো পাটের শাড়ি- খড়-খড়েতে চড়ে’ যাব জমিদারের বাড়ি ।। থেনা নাচন থেনা চাঁদের কণা

নাচন

থেনা নাচন থেনা

থেনা নাচন থেনা,বট পাকুড়ের ফেনা।বলদে খেলো চিনা,ছাগলে খেলো ধান,সোনার যাদুর জন্যে যেয়েনাচনা কিনে আন ।। চাঁদের কণা আয় রে আয় টিয়ে

চাঁদের কণা

চাঁদের-পানে

চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতো সোনা চাঁদের কণা, পেয়েছি মনের মত। ধনকে নিয়ে বনকে যাবো আর করব কি? চুপটি ক’রে ব’সে ধনের মুখটি নিরখি ।।

খুকু গেছে জল আনতে

খুকু-গেছে-জল-আনতে

আকাশ জুড়ে মেঘ করেছে, সূয্যি গেল পাটে- খুকু গেছে জল আনতে পদ্মদীঘির ঘাটে। পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নীচে দুলছে খুকুর গোছাভরা চুল। বিষ্টি এলে ভিজবে সোনা, চুল শুকানো ভার- জল আনতে খুকুমণি যায় না যেন আর ॥