পুরো নাম: স্যার রাজেন্দ্রনাথ মুখার্জী (Rajendra Nath Mookerjee)
জন্ম: ২৩ জুন ১৮৫৪, ভ্যাবলা, বসিরহাট, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
মাতা: ব্রহ্মময়ী দেবী পিতা: ভগবানচন্দ্র মুখার্জী
মৃত্যু: ১৫ মে ১৯৩৬, কলকাতা
শিক্ষাজীবন ও সংগ্রামের শুরু
গ্রামের পাঠশালা, কালীগঞ্জ ইংরেজি বিদ্যালয়, পরে বারাসাত ও আগ্রা স্কুলে পাঠ।
প্রেসিডেন্সি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন কিন্তু পরীক্ষায় বসেননি ভগ্ন স্বাস্থ্যের কারণে।
মাসিক পনেরো টাকা বেতনে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণিত শিক্ষকতা।
কলকাতার পথে অনিশ্চিত ঘুরে বেড়ানো ও অভাব-অনটনের মুখোমুখি।
জীবনের উত্থান
পরিচালন ক্ষমতা ও দক্ষতা: আলিপুর চিড়িয়াখানায় ব্র্যাডফোর্ড লেসলির (কলকাতা পুরসভার প্রধান ইঞ্জিনিয়ার) সঙ্গে সাক্ষাৎ। মিস্ত্রিদের কাজ বুঝিয়ে নিজের দক্ষতা প্রকাশ।
নয়া ব্যবসার সূচনা: স্যার টমাস মার্টিনের সাথে ‘Martin & Co.’–এর যৌথ প্রতিষ্ঠা, প্রথমে ওভারসিয়ার পরে সিনিয়র পার্টনার ও সবময় মালিক। পরে ‘Martin Burn’ নামে শিল্প সংস্থা তৈরি করেন।
প্রধান স্থাপত্য ও রেল নির্মাণ
ভিক্টোরিয়া মেমোরিয়াল
হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু): বিশেষজ্ঞ কমিটির সভাপতি, লন্ডনে পরামর্শ দিয়েছেন।