পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর কেন

পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর কেন?

পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ খালি চোখে দেখলে চোখে সোলার রেটিনোপ্যাথি নামক একটি রোগ হয়।

আমরা সকলেই জানি যখন চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই হয় সূর্য গ্রহণ।

পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ

এইরকমই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে ঢেকে দিলেও চাঁদ সূর্যের যে অংশটা ঢেকে দিচ্ছে তার বাইরের পরিধি থেকেও সূর্যের আলো নির্গত হয় আমাদের চোখে এসে পৌঁছায়।

যদিও তখনকার সেই সূর্যের আলোতে কোন তেমন অর্থের তেজ থাকে না কিন্তু সূর্যের আলোতে থাকা আল্ট্রাভায়োলেট রে এবং ইনফ্রা রেড রে চোখে পড়ে ও চোখের রেটিনার স্থায়ী ক্ষতি করে।

রেটিনার এই ধরনের ক্ষতি হলে আস্তে আস্তে ব্যক্তি ঝাপসা দেখতে শুরু করে বা চোখের দৃষ্টির মধ্যে কোন ব্লাইন্ড স্পট দেখতে পায় এবং অন্ধত্ব পর্যন্ত আসতে পারে।

আসলে চোখের রেটিনাতে কোন পেইন রিসেপ্টর নেই, পেইন রিসেপ্ট্যার হল এমন এক ধরনের সেল যখন আমরা আমাদের শরীরে কোন যন্ত্রণা অনুভব করি তা আমাদেরকে সেই অনুভূতি দেয়।

চোখের রেটিনায় যেহেতু কোন পেইন রিসেপটার নেই তাই সূর্যের আলোতে থাকা ইনফ্রারেড রে বা আল্ট্রাভায়োলেট রে যদি চোখের উপর পড়ে তখন ব্যক্তিটি তা বুঝতে সক্ষম হয় না এবং অজান্তেই চোখের রেটিনার ক্ষতি হয়ে যায়।

তাই খালি চোখে কোনমতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে হলে অতি অবশ্যই সানগ্লাস বা এক্সরে প্লেট এর মধ্যে দিয়েই দেখতে হবে যাতে ইনফ্রারেড রে বা আল্ট্রাভায়লেট রে আমাদের চোখ অব্দি পৌঁছতে না পারে এবং সোলার রেটিনোপ্যাথির শিকার যেন কেউ না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *