Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

গুগলের আধিপত্যকে টেক্কা দিতে ফোনপে লঞ্চ করল তাদের নিজস্ব অ্যাপ স্টোর যার নাম ইন্দাস অ্যাপ স্টোর।

ভারতের বেশিরভাগ স্মার্টফোন ই অ্যান্ড্রয়েড এবং এই অ্যান্ড্রয়েড হলো গুগলের অপারেটিং সিস্টেম।
এবং যেহেতু অ্যান্ড্রয়েড গুগলের অধিকৃত সেই কারণে আপনি যে কোনো নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনলে দেখবেন গুগলের বিভিন্ন অ্যাপ যেমন প্লেস্টোর, গুগল ম্যাপস, ইউটিউব, গুগল ক্রোম, প্রভৃতি আগে থেকেই ইনস্টলড হয়ে আছে আপনার ফোনে।
সুতরাং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগলের মনোপলি চলে, এই কারণে গুগল প্রত্যেকটি অ্যাপ এর ক্ষেত্রে ৬ থেকে ৩০% পর্যন্ত কমিশন চার্জ করে, শুধু তাই নয় Google অ্যাপগুলিকে বাধ্য করে তাদের ইন্টারনাল বিলিং সিস্টেম ব্যবহার করতে।
সম্প্রতি কিছু জনপ্রিয় ভারতীয় অ্যাপ যেমন Kuku fm, Shaadi.com প্রভৃতি ভারতীয় অ্যাপগুলিকে গুগল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে দেয়।
আর ঠিক এই সুযোগকেই কাজে লাগানোর জন্য ফোন পেয়ে তাদের নিজস্ব অ্যাপ স্টোর নিয়ে এসেছে ভারতীয়দের জন্য ইন্দাস অ্যাপ স্টোর।
ইন্দাস অ্যাপ স্টোর এ আপনি ১২ টি আঞ্চলিক ভাষায় ২ লক্ষ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
ইন্দাস অ্যাপ স্টোর এ আপনি AI বেসড রেকমেন্ডেশন পাবেন, এবং এটি OTP based login সিস্টেম এ কাজ করবে।
২০২৫ সালের ১ লা এপ্রিল পর্যন্ত ইন্দাস অ্যাপ স্টোর এ অ্যাপ লিস্টিং এর জন্য কোনো fees লাগবে না এবং বিলিং সিস্টেম হিসেবে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে।