ঘুমপাড়ানি মাসী পিসি

ঘুমপাড়ানি মাসী পিসি মোদের বাড়ি এস, খাট নাই পালঙ নাই চোখ পেতে বস। বাটাভরা পান দেব গাল পুরে খাও, খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও ।