আকাশ জুড়ে মেঘ করেছে, সূয্যি গেল পাটে- খুকু গেছে জল আনতে পদ্মদীঘির ঘাটে। পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নীচে দুলছে খুকুর গোছাভরা চুল। বিষ্টি এলে ভিজবে সোনা, চুল শুকানো ভার- জল আনতে খুকুমণি যায় না যেন আর ॥
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed